spot_imgspot_imgspot_imgspot_img

মে পর্যন্ত বিটিভির আয় ৮ কোটি টাকা, ব্যয় ২৫৪ কোটির বেশি

spot_imgspot_imgspot_imgspot_img

ঢাকা: রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চলতি ২০২৫-২৬ অর্থবছরের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ মোট ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা আয় করেছে। একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা, যা আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য উপস্থাপন করা হয়।

মন্ত্রী জানান, চলতি অর্থবছরে বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন খাত থেকে এসেছে ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা। বাকি আয় এসেছে অন্যান্য উৎস থেকে।

সংসদে উপস্থাপিত তথ্যে বিগত কয়েক অর্থবছরে বিটিভির আয়-ব্যয়ের চিত্রও তুলে ধরা হয়। তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, যেখানে ব্যয় হয়েছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা।

২০২১-২২ অর্থবছরে আয় বেড়ে ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকায় পৌঁছালেও ব্যয় ছিল ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা। ২০২২-২৩ অর্থবছরে আয় কমে দাঁড়ায় ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকায়, আর ব্যয় বেড়ে হয় ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা।

পরবর্তী ২০২৩-২৪ অর্থবছরে বিটিভির আয় ছিল ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা এবং ব্যয় ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। আর ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় দাঁড়ায় ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা, বিপরীতে ব্যয় হয় ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।

উপস্থাপিত তথ্য থেকে দেখা যায়, গত কয়েক অর্থবছর ধরেই বিটিভির ব্যয় আয়ের তুলনায় কয়েক গুণ বেশি রয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনায় সরকারের বাজেট সহায়তার ওপর নির্ভরতা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে তুরস্কের স্যাঙ্কো গ্রুপ

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক তুরস্কের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্যাঙ্কো গ্রুপ (Sanko Group) বাংলাদেশে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একটি...

এসএসসি ফল প্রকাশ এর তারিখ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো....

বাংলাদেশে পুষ্টি গবেষণায় নতুন অধ্যায়, একসঙ্গে কাজ করবে নেসলে ও বিসিএসআইআর

নেসলে বাংলাদেশ পিএলসি ২৩ জুলাই ২০২৬ তারিখে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত FICCI এফডিআই সম্মেলন ২০২৬ – এ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা...

‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই এর ফ্রিডম ব্র্যান্ড।

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২৬ জুলাই ২০২৬: এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেস এর ফিমেল হাইজিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ আয়োজিত “স্কুটি নাকি গোল্ড?” ক্যাম্পেইনে এখন পর্যন্ত বিজয়ীদের হাতে...