spot_imgspot_imgspot_imgspot_img

অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের ঋণসহায়তা পেতে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনায় বাংলাদেশ

spot_imgspot_imgspot_imgspot_img

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক

ঢাকা, ১৩ অক্টোবর ২০২৬: বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন মার্কিন ডলারের ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা ও পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর,২০২৬) থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

আমির খসরু বলেন, ‘এখানে কোনো সিদ্ধান্ত হচ্ছে না। এটা একটা আলোচনা। এই আলোচনার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এটি একটি প্রক্রিয়া, যা আগামী কয়েক মাস চলবে।’

তিনি বলেন, আলোচনার মাধ্যমে ভবিষ্যতে দুই পক্ষের করণীয় নির্ধারণ এবং সম্ভাব্য সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি তৈরি হচ্ছে। এ বিষয়ে ঢাকায়ও আলোচনা অব্যাহত থাকবে।

বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক নীতি, কর্মসূচি এবং মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার সঙ্গে বিশ্বব্যাংকের সমঝোতা রয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের গৃহীত নীতির সঙ্গেও সংস্থাটি একমত।

তিনি বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি সংকটের মধ্যে ছিল। আগের সময়ের বিভিন্ন দায়-দায়িত্বের পাশাপাশি বিশ্বজুড়ে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয়ও মোকাবিলা করতে হচ্ছে। এসব বিষয় বিশ্বব্যাংক অনুধাবন করছে।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী। আমরা যে নীতি গ্রহণ করেছি, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পর আগামী দিনের জন্য যে অর্থনৈতিক কর্মসূচি ও গতিপথ নির্ধারণ করেছি, তার সঙ্গে বিশ্বব্যাংক পুরোপুরি একমত।’

বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্বের কাঠামো নিয়েও আলোচনা চলছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি লিখিত প্রস্তাব জমা দেওয়া হয়েছে। বিশ্বব্যাংক বিভিন্ন সুপারিশ ও পরামর্শ দিয়েছে। পাশাপাশি বাংলাদেশও নিজেদের প্রস্তাব তুলে ধরেছে।’

মূল্যস্ফীতি ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পূর্বাভাস সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘সরকার অন্য কোনো সংস্থার প্রক্ষেপণকে বিতর্কিত করতে চায় না। সংস্থাগুলো নিজস্ব হিসাব ও বিশ্লেষণের ভিত্তিতে এসব পূর্বাভাস দিয়েছে।’

তিনি বলেন, ‘সরকার বাজেটে নির্ধারিত অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে। বাজেটে দেওয়া প্রক্ষেপণগুলো পূরণ করা সম্ভব হবে বলেও সরকার আশা করছে।’

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

তুরস্কের আন্তর্জাতিক এনজিও মেলা ২০২৬-এ বাংলাদেশের মাস্তুল ফাউন্ডেশন

ইস্তাম্বুল, তুরস্ক | ২৫ নভেম্বর ২০২৬: তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছে চার দিনব্যাপী ৫ম আন্তর্জাতিক এনজিও মেলা ২০২৬ (5th International NGO Fair 2026)। ২৫ থেকে...

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাবে ৬,৩০০ টাকার ব্যবধান

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন মালিকপক্ষ। অন্যদিকে, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা। দুই পক্ষের প্রস্তাবের...

আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপকে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে সরকার

নতুন ব্যবসার আইডিয়া আছে, কিন্তু অর্থের অভাবে এগোতে পারছেন না? প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের জন্য এমন একটি সুযোগ তৈরি করেছে সরকার। নতুন নীতিমালার আওতায় স্টার্টআপগুলোকে ১...

৩০ হাজার এসএসসি জিপিএ-৫ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার, ৯০০ কোটি টাকার নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক | দ্য ডেইলি করপোরেট মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে প্রায় ৯০০ কোটি টাকার নতুন উদ্যোগ নেওয়ার...