spot_imgspot_imgspot_imgspot_img

“আমাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়নি, পারিবারিক কাজে যুক্তরাষ্ট্রে যেতে ছুটি নিয়েছি”—দাবি ওমর ফারুক খাঁনের

ঢাকা, ১২ এপ্রিল ২০২৬: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ—এমন তথ্য উঠে এসেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (TBS)-এর এক প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, রোববার (১২ এপ্রিল) ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংক সূত্রের বরাতে TBS জানায়, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে মৌখিকভাবে এমডিকে ছুটিতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছিল, যার পরিপ্রেক্ষিতেই বোর্ড সভায় সিদ্ধান্তটি আসে।

তবে এ দাবির সঙ্গে একমত নন মো. ওমর ফারুক খাঁন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (TBS)-কে তিনি বাধ্যতামূলক ছুটির বিষয়টি অস্বীকার করে বলেন, “আমার পরিবারের একটি অনুষ্ঠানে যোগ দিতে আমাকে যুক্তরাষ্ট্রে যেতে হচ্ছে। সে কারণে আমি নিজেই আগামী ৩১ মে পর্যন্ত ছুটি নিয়েছি।”

তিনি আরও দাবি করেন, তাকে কোনো ধরনের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়নি।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ২০২৪ সালে ওমর ফারুক খাঁন ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি এনআরবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

এদিকে ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় এই পরিবর্তনকে ঘিরে নানা আলোচনা তৈরি হয়েছে। তবে ইসলামী ব্যাংক পিএলসির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে TBS।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

মুন্সীগঞ্জে ১১০ কক্ষের সমন্বিত প্রবীণ নিবাস গড়ছে অ্যাক্রো মেডিকেল

ঢাকা: দেশে প্রবীণ স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে মুন্সীগঞ্জে ১১০ কক্ষবিশিষ্ট একটি সমন্বিত প্যালিয়েটিভ কেয়ার রেসিডেনশিয়াল ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নিয়েছে অ্যাক্রো মেডিকেল লিমিটেড। এ লক্ষ্যে প্রকল্পটির...

৫০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ, ‘প্রজেক্ট আলো’ উদ্বোধন করলো সুখী

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ৮ জুলাই ২০২৬: ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম সুখী (Shukhee) একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করেছে। প্রতিষ্ঠানটি ৫০ লাখ ব্যবহারকারীর (৫ মিলিয়ন)...

উৎসবমুখর আয়োজনে ড্রেক্সেল ইন্টারন্যাশনাল স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

রাজধানীর বনশ্রীতে অবস্থিত ড্রেক্সেল ইন্টারন্যাশনাল স্কুলে প্রি-স্কুল ও আইজিসিএসই (IGCSE) শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে...

১০ টাকার পার্সেল, ৪৮ ঘণ্টার ডেলিভারি: কুরিয়ার বাজারে কি নতুন ঝড় তুলছে ডাক বিভাগ?

নিজস্ব প্রতিবেদকঢাকা, ০৪ জুলাই ২০২৬: বাংলাদেশ ডাক বিভাগের আধুনিকায়নের অংশ হিসেবে চালু হওয়া নতুন স্পিড পোস্ট পার্সেল সার্ভিস দেশের লজিস্টিকস ও ই-কমার্স খাতে নতুন...