spot_imgspot_imgspot_imgspot_img

১৭ বছর বয়সেই যুক্তরাষ্ট্রে পাইলট লাইসেন্স পেলেন আহনাফ আবিদ মাহি

লিখেছেনঃ নুজহাত জাহান নিহান

সিলেটের কিশোর আহনাফ আবিদ মাহি মাত্র ১৭ বছর বয়সেই যুক্তরাষ্ট্রে প্রাইভেট পাইলট সার্টিফিকেট অর্জন করে এক অনন্য সাফল্যের স্বাক্ষর রেখেছেন। লস অ্যাঞ্জেলেসের হোয়াইটম্যান বিমানবন্দরে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি বিমান চালানোর আনুষ্ঠানিক লাইসেন্স পান।

আহনাফের উড়ার স্বপ্ন শুরু হয় মাত্র ১০ বছর বয়সে, যখন স্কুলে বিমান নিয়ে একটি বক্তৃতা দিতে গিয়ে তার মধ্যে এভিয়েশনের প্রতি আগ্রহ জন্ম নেয়। পরে ১৬ বছর বয়সে বাবা মইনুল হক ও মা আয়শা রুমার সহযোগিতায় তিনি লস অ্যাঞ্জেলেসের একটি ফ্লাইং ট্রেনিং সেন্টারে ভর্তি হন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এর নিয়ম অনুযায়ী ১৬ বছর পূর্ণ হওয়ার পর থেকেই তিনি নিয়মিত ফ্লাইট প্রশিক্ষণ নেন এবং এক বছরেরও বেশি সময় ধরে আকাশে উড়োজাহাজ পরিচালনা করে অভিজ্ঞতা অর্জন করেন। অবশেষে ১৭ বছর বয়সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাইলট লাইসেন্স হাতে পান।

আহনাফ বলেন, “আমি শুধু নিজের স্বপ্ন পূরণ করিনি, বাবা-মায়ের স্বপ্নও পূরণ করেছি।” তার বাবা জানান, “ছোটবেলায় আমারও পাইলট হওয়ার স্বপ্ন ছিল, যা আমার ছেলে বাস্তবায়ন করেছে  আল্লাহর কাছে এজন্য কৃতজ্ঞ।”

ফ্লাইট ইনস্ট্রাক্টর ইলিয়াস খান আহনাফের প্রশিক্ষণকালীন পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, “মাহিরের মধ্যে যে দক্ষতা তৈরি হয়েছে, তা সত্যিই অসাধারণ  সে যেকোনো স্থানে তার যোগ্যতা প্রমাণ করতে পারবে।”

ধাপে ধাপে আরও দক্ষ পাইলট হয়ে একদিন আন্তর্জাতিক এয়ারলাইন্সে কাজ করাই এখন আহনাফের লক্ষ্য।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article

কারখানা পুনরায় চালু ও কর্মসংস্থান সৃষ্টিতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

ঢাকা, ২৪ মে ২০২৬ — দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক দেশের বন্ধ হয়ে যাওয়া শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু, রপ্তানি কার্যক্রমে গতি আনা এবং বেকার জনগোষ্ঠীর জন্য...

আইএফআইসি ব্যাংক ও ল্যাবএইড গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা, ২০ মে ২০২৬ — দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে আইএফআইসি ব্যাংক পিএলসি এবং দেশের অন্যতম...

ব্যস্ত না, কার্যকর হোন, উদ্যোক্তাদের সময় ব্যবস্থাপনা

লিখেছেনঃ মালিহা মেহেজাবিন বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়িক বিশ্বে একজন উদ্যোক্তার সবচেয়ে মূল্যবান সম্পদ শুধু মূলধন, মানবসম্পদ বা প্রযুক্তি নয়; বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো সময়। অর্থ...

ব্যবসায় ব্যর্থতার প্রধান কারণগুলো কী?

লেখকঃ আরেফিন রানা পিয়াস বর্তমান সময়ে ব্যবসা ও উদ্যোক্তা কার্যক্রম বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রতিদিন অনেক মানুষ নতুন ব্যবসা শুরু করলেও বাস্তবে...