spot_imgspot_imgspot_imgspot_img

প্রথমবারের মতো স্বল্পমেয়াদি শরিয়াহভিত্তিক বিনিয়োগ সুকুক চালু করল সরকার

ঢাকা: দেশের ইসলামী অর্থায়ন খাতে নতুন দিগন্ত উন্মোচন করে প্রথমবারের মতো স্বল্পমেয়াদি শরিয়াহভিত্তিক বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক (Short Term BGIS) চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৭৩ দিন মেয়াদি এই সুকুক গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (IRIDP-2) অর্থায়নের অংশ হিসেবে ইস্যু করা হচ্ছে। আগামী ২৮ জুন ২০২৬ তারিখে সুকুকটি ইস্যু হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, নিজস্ব সফটওয়্যার Shariah Securities Module (SSM)-এর মাধ্যমে সুকুকটি পরিচালিত হবে। শরিয়াহভিত্তিক এই বিনিয়োগ ব্যবস্থার মাধ্যমে সরকার বিকল্প অর্থায়নের একটি নতুন সুযোগ সৃষ্টি করেছে, যা ইসলামী ব্যাংকিং ও বিনিয়োগ খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুকুকটি ৫ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত মূল্য (Face Value) নিয়ে ইজারা পদ্ধতিতে ইস্যু করা হবে। এর মেয়াদপূর্তির তারিখ ২৯ মার্চ ২০২৭। বিনিয়োগকারীরা ২৭৩ দিনের জন্য তাদের তহবিল বিনিয়োগ করতে পারবেন এবং নির্ধারিত মুনাফা পাবেন।

সুকুকে অংশগ্রহণের জন্য ন্যূনতম বিনিয়োগসীমা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি বা আল-ওয়াদিয়া হিসাব পরিচালনাকারী তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরাসরি নিলামে অংশ নিতে পারবে।

এছাড়া ব্যক্তি বিনিয়োগকারী, করপোরেট প্রতিষ্ঠান, ইনভেস্টমেন্ট কোম্পানি, বীমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড ও ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ডসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীরাও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই সুকুকে বিনিয়োগ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সুকুক ক্রয়ের জন্য আবেদন গ্রহণ করা হবে ২৮ জুন ২০২৬ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আগ্রহী বিনিয়োগকারীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, স্বল্পমেয়াদি এই সুকুক চালুর মাধ্যমে দেশের ইসলামী আর্থিক খাতে তারল্য ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং শরিয়াহসম্মত বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

মুন্সীগঞ্জে ১১০ কক্ষের সমন্বিত প্রবীণ নিবাস গড়ছে অ্যাক্রো মেডিকেল

ঢাকা: দেশে প্রবীণ স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে মুন্সীগঞ্জে ১১০ কক্ষবিশিষ্ট একটি সমন্বিত প্যালিয়েটিভ কেয়ার রেসিডেনশিয়াল ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নিয়েছে অ্যাক্রো মেডিকেল লিমিটেড। এ লক্ষ্যে প্রকল্পটির...

৫০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ, ‘প্রজেক্ট আলো’ উদ্বোধন করলো সুখী

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ৮ জুলাই ২০২৬: ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম সুখী (Shukhee) একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করেছে। প্রতিষ্ঠানটি ৫০ লাখ ব্যবহারকারীর (৫ মিলিয়ন)...

উৎসবমুখর আয়োজনে ড্রেক্সেল ইন্টারন্যাশনাল স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

রাজধানীর বনশ্রীতে অবস্থিত ড্রেক্সেল ইন্টারন্যাশনাল স্কুলে প্রি-স্কুল ও আইজিসিএসই (IGCSE) শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে...

১০ টাকার পার্সেল, ৪৮ ঘণ্টার ডেলিভারি: কুরিয়ার বাজারে কি নতুন ঝড় তুলছে ডাক বিভাগ?

নিজস্ব প্রতিবেদকঢাকা, ০৪ জুলাই ২০২৬: বাংলাদেশ ডাক বিভাগের আধুনিকায়নের অংশ হিসেবে চালু হওয়া নতুন স্পিড পোস্ট পার্সেল সার্ভিস দেশের লজিস্টিকস ও ই-কমার্স খাতে নতুন...