spot_imgspot_imgspot_imgspot_img

রাজধানীর প্রধান সড়ক থেকে অটোরিকশা সরানোর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই

ঢাকা: রাজধানীর যানজট ও ট্রাফিক শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে ঢাকার প্রধান সড়কগুলো থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে সরকার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের মধ্যে একাধিক দফা আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক ক্যামেরা চালুর পর সড়ক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে। ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা আগের তুলনায় কমে এসেছে এবং প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে বিভিন্ন ধরনের যানবাহনকে আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে।

তবে ব্যাটারিচালিত অটোরিকশার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন বলে মনে করছে ট্রাফিক বিভাগ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এসব যানবাহনের বড় একটি অংশের বৈধ নিবন্ধন, নম্বরপ্লেট কিংবা চালকের লাইসেন্স না থাকায় আইন লঙ্ঘনের ঘটনায় কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে। ফলে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার সঙ্গে এই যানবাহনগুলোকে সমন্বয় করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এ কারণে রাজধানীর প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা সরিয়ে দেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে। যদিও বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে উভয় পক্ষই এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানা গেছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান জানান, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অটোরিকশার বিষয়টি আলোচনায় এসেছে। তবে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় থাকায় এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

তিনি বলেন, আগামী মাসে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই বৈঠকে অটোরিকশার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সিদ্ধান্ত কার্যকর হলে রাজধানীর প্রধান সড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হবে।

ট্রাফিক বিভাগ বলছে, এআই ক্যামেরা চালুর ফলে সিগন্যাল অমান্য, উল্টো পথে চলাচল, স্টপলাইন ভঙ্গ এবং হঠাৎ লেন পরিবর্তনের মতো অপরাধ উল্লেখযোগ্য হারে কমেছে। আইন ভঙ্গকারীদের শনাক্ত করে ই-প্রসিকিউশনের আওতায় আনা হচ্ছে, যা সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে প্রযুক্তিনির্ভর নজরদারির পাশাপাশি অনিয়ন্ত্রিত যানবাহনের চলাচল নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

মুন্সীগঞ্জে ১১০ কক্ষের সমন্বিত প্রবীণ নিবাস গড়ছে অ্যাক্রো মেডিকেল

ঢাকা: দেশে প্রবীণ স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে মুন্সীগঞ্জে ১১০ কক্ষবিশিষ্ট একটি সমন্বিত প্যালিয়েটিভ কেয়ার রেসিডেনশিয়াল ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নিয়েছে অ্যাক্রো মেডিকেল লিমিটেড। এ লক্ষ্যে প্রকল্পটির...

৫০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ, ‘প্রজেক্ট আলো’ উদ্বোধন করলো সুখী

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ৮ জুলাই ২০২৬: ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম সুখী (Shukhee) একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করেছে। প্রতিষ্ঠানটি ৫০ লাখ ব্যবহারকারীর (৫ মিলিয়ন)...

উৎসবমুখর আয়োজনে ড্রেক্সেল ইন্টারন্যাশনাল স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

রাজধানীর বনশ্রীতে অবস্থিত ড্রেক্সেল ইন্টারন্যাশনাল স্কুলে প্রি-স্কুল ও আইজিসিএসই (IGCSE) শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে...

১০ টাকার পার্সেল, ৪৮ ঘণ্টার ডেলিভারি: কুরিয়ার বাজারে কি নতুন ঝড় তুলছে ডাক বিভাগ?

নিজস্ব প্রতিবেদকঢাকা, ০৪ জুলাই ২০২৬: বাংলাদেশ ডাক বিভাগের আধুনিকায়নের অংশ হিসেবে চালু হওয়া নতুন স্পিড পোস্ট পার্সেল সার্ভিস দেশের লজিস্টিকস ও ই-কমার্স খাতে নতুন...