spot_imgspot_imgspot_imgspot_img

লন্ডনে সাইবার হামলা ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারসহ দুজনের সাড়ে ৫ বছরের কারাদণ্ড

spot_imgspot_imgspot_imgspot_img

ঢাকা, ১৭ জুলাই ২০২৬: লন্ডনের গণপরিবহন সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL)-এর ওপর সংঘটিত বড় ধরনের সাইবার হামলার ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকার থালহা জুবায়ের এবং তার সহযোগী ওয়েন ফ্লাওয়ার্সকে সাড়ে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত।

২০২৪ সালের আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত সংঘটিত ওই সাইবার হামলার কারণে TfL-এর ডিজিটাল অবকাঠামো পুনরুদ্ধারে প্রায় ২ কোটি ৯০ লাখ পাউন্ড (প্রায় ৩ কোটি ৯২ লাখ মার্কিন ডলার) ব্যয় হয়। হামলার প্রভাব কাটিয়ে উঠতে সংস্থাটির প্রায় ছয় মাস সময় লেগেছে।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, হামলার সময় ২০ বছর বয়সী থালহা জুবায়ের পূর্ব লন্ডনে তার বাবা-মায়ের বাসা থেকে এবং ১৮ বছর বয়সী ওয়েন ফ্লাওয়ার্স ইংল্যান্ডের মধ্যাঞ্চলে তার দাদির বাসা থেকে দীর্ঘ সময় ধরে TfL-এর সিস্টেমে অনুপ্রবেশ চালান। প্রসিকিউশনের দাবি, তারা প্রতিদিন প্রায় ১৬ ঘণ্টা পর্যন্ত এই হামলায় সক্রিয় ছিলেন।

তদন্তে আরও জানা যায়, হামলার একটি অংশ থালহা জুবায়ের অনলাইনে সরাসরি সম্প্রচার (লাইভস্ট্রিম) করেছিলেন। সেই ভিডিও ফ্লাওয়ার্সের ল্যাপটপে সংরক্ষিত ছিল, যা মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়।

প্রসিকিউটরদের মতে, অভিযুক্তরা চাইলে পুরো TfL নেটওয়ার্ক অচল করে দিতে পারতেন। শেষ পর্যন্ত সংস্থাটি জরুরি ভিত্তিতে নিজেদের কম্পিউটার সিস্টেম বন্ধ করে দেওয়ায় আরও বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়।

তদন্তে আরও উঠে এসেছে, TfL-এ হামলার কয়েক দিনের মধ্যেই ফ্লাওয়ার্স যুক্তরাষ্ট্রের দুটি অলাভজনক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সিস্টেমে সাইবার হামলার ষড়যন্ত্রেও জড়িত ছিলেন। পুলিশ তাকে গ্রেপ্তার না করলে হামলাগুলোও বাস্তবায়িত হতে পারত বলে জানিয়েছে প্রসিকিউশন।

এছাড়া গ্রেপ্তারের পর কারাগারে থাকা অবস্থাতেও ফ্লাওয়ার্স বিভিন্ন সরকারি ওয়েবসাইট ও কারাগারের ডিজিটাল অবকাঠামোয় প্রবেশের চেষ্টা চালিয়েছিলেন বলে আদালতে জানানো হয়।

রায় ঘোষণার সময় বিচারক মার্ক টার্নার বলেন, অভিযুক্তদের কর্মকাণ্ড মূলত আত্মপ্রদর্শন ও দম্ভের মানসিকতা থেকে পরিচালিত হয়েছিল। তবে তাদের দক্ষতা এতটাই উচ্চমানের ছিল যে, তারা গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছিলেন।

তদন্তে Scattered Spider নামের একটি আলোচিত হ্যাকার নেটওয়ার্কের সঙ্গে অভিযুক্তদের যোগাযোগের তথ্যও উঠে আসে। একই নেটওয়ার্কের সঙ্গে যুক্তরাজ্যের খুচরা বিক্রেতা Marks & Spencer-এ সংঘটিত সাইবার হামলারও সম্পর্ক রয়েছে বলে পূর্বে ধারণা প্রকাশ করেছিল ব্রিটিশ কর্তৃপক্ষ।

আদালত আরও উল্লেখ করেন, থালহা জুবায়ের এর আগেও Lapsus$ হ্যাকিং গ্রুপের সদস্য হিসেবে চিপ নির্মাতা Nvidia-তে সাইবার হামলা ও ব্ল্যাকমেইলের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। পাশাপাশি দুই তরুণীকে স্টকিং এবং একজনের বাসায় সশস্ত্র পুলিশ পাঠানোর ভুয়া তথ্য দেওয়ার (Swatting) অভিযোগেও তিনি সাজাপ্রাপ্ত।

সূত্র: রয়টার্স।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

ব্যবসার আইডিয়া আছে? সর্তছাড়াই তরুণদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু শুরু করার মতো পর্যাপ্ত মূলধন নেই—এমন তরুণদের জন্য বড় সুযোগ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ভালো ব্যবসায়িক ধারণা...

১ বিলিয়ন ডলারের ঋণ, ৩১ হাজার কোটি টাকার প্রকল্প: তিন গুণ হবে ইআরএলের সক্ষমতা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি পণ্যের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে...

শাহজালালে বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৯ কেজি ৩৩১ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার...

এক বছরে বাংলাদেশ ব্যাংকের মুনাফা বাড়ল ১৫%, ছাড়াল ২৬ হাজার কোটি

বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগ থেকে এসেছে মুনাফার বড় অংশ নিজস্ব প্রতিবেদকঢাকা, ৩০ আগস্ট ২০২৬: সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট...