spot_imgspot_imgspot_imgspot_img

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

spot_imgspot_imgspot_imgspot_img

ঢাকা: ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকার। এবার ট্যালেন্টপুলসাধারণ—এই দুই ক্যাটাগরিতে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

শনিবার (১২ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি এবং ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছে।

চলতি বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশের ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয় অংশ নেয়। নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৪৫ হাজার ৪১ জন, যার মধ্যে ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।

মন্ত্রণালয়ের পরিকল্পনা ছিল মোট ৮২ হাজার ৫০০টি বৃত্তি প্রদান করা। এর মধ্যে ৩৩ হাজার ট্যালেন্টপুল এবং ৪৯ হাজার ৫০০টি সাধারণ বৃত্তি রাখার লক্ষ্য নির্ধারণ করা হলেও চূড়ান্ত ফলাফলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ২৪৬ জন।

পরিসংখ্যান অনুযায়ী, ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ২৬ হাজার ৩৭৫ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ৬ হাজার ৫৯০ জন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৬ হাজার ৪২০ জন সরকারি এবং ৯ হাজার ৮৬১ জন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

এবারের বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৫ হাজার ৮৯২ জন ছেলে এবং ৪৩ হাজার ৩৫৪ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।

শিক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও আইপিইএমআইএস (IPEMIS) পোর্টালে রোল নম্বর, জেলা ও উপজেলা নির্বাচন করে ফলাফল দেখা যাবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন, কৃতিত্বের স্বীকৃতি দেওয়া এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ আরও বৃদ্ধি করা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ সরকারের

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ২৬ আগস্ট ২০২৬: সরকারি উদ্যোগে কোনো খরচ ছাড়াই ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও...

তুরাগ পুনরুদ্ধারে ৫৬৭ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে ঢাকার উত্তরাঞ্চলের জলাবদ্ধতা ব্যবস্থাপনা

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ২৬ আগস্ট ২০২৬: ঢাকার উত্তরাঞ্চলের জলাবদ্ধতা কমানো, তুরাগ নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং গোরান চটবাড়ী রিটেনশন পন্ড এরিয়া (GRPA) সংরক্ষণে...

কোরিয়া ভিসা আবেদন আরও সহজ করতে ঢাকায় চালু হচ্ছে নতুন কেন্দ্র

সাধারণ ভিসার আবেদন ও পাসপোর্ট সংগ্রহের কার্যক্রম নতুন কেন্দ্রে স্থানান্তরিত হবে, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক ঢাকা: বাংলাদেশে ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে আগামী...

AI ট্রাফিক, নতুন বাস টার্মিনাল, সবুজায়ন, ঢাকা দক্ষিণে ১,৯০৪ কোটি টাকার নতুন পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদকঢাকা, ২৬ আগস্ট ২০২৬: শুধু রাস্তা নির্মাণ বা সংস্কার নয়—প্রযুক্তি, গণপরিবহন, পরিবেশ ও নাগরিক সুবিধাকে একসঙ্গে সামনে রেখে রাজধানীর দক্ষিণ অংশকে নতুনভাবে সাজানোর...