spot_imgspot_imgspot_imgspot_img

ফ্রেশারদের জন্য ৭টি সেরা স্কিল যা চাকরি ও আয় দুটোতেই কাজে আসে

লেখকঃ নিশি আক্তার 

বর্তমান চাকরি ও ফ্রিল্যান্সিং বাজারে টিকে থাকতে হলে শুধু সার্টিফিকেট থাকলেই হবে না প্রয়োজন বাস্তব দক্ষতা বা স্কিল। একজন ফ্রেশার মানে যার অভিজ্ঞতা নেই, তবে আগ্রহ আছে শেখার, কাজের এবং নিজের ক্যারিয়ার গড়ার। ঠিক এই পর্যায়ে কোন স্কিলগুলো শিখলে কাজের সুযোগ পাওয়া যায়, আয় শুরু করা যায় বা দ্রুত ক্যারিয়ারে উন্নতি হয় সেই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই লেখায় ফ্রেশারদের জন্য সবচেয়ে দরকারি, চাহিদাসম্পন্ন এবং সময়োপযোগী স্কিলগুলো ধারাবাহিকভাবে তুলে ধরা হলো, বাস্তব উদাহরণ ও প্রয়োজনীয় রিসোর্সসহ।

টাইপিং ও কম্পিউটার বেসিক স্কিল

ফ্রেশার হিসেবে প্রথমেই প্রয়োজন কম্পিউটার চালানো ও টাইপিং শেখা। এখন প্রায় সব অফিস, ফ্রিল্যান্সিং সাইট, এমনকি মোবাইলেও কাজ করতে গেলে বেসিক কম্পিউটার স্কিল থাকা আবশ্যক।

 প্রয়োজনীয় বিষয়:

১. বাংলা ও ইংরেজিতে দ্রুত টাইপিং

২. ফাইল ম্যানেজমেন্ট (Copy, Paste, Rename)

৩. পিডিএফ তৈরি, গুগল ড্রাইভ ব্যবহার

৪. অনলাইন ফর্ম পূরণ, ব্রাউজিং টেকনিক

শেখার উৎস:

  • TypingClub
  • YouTube: “Basic Computer Course for Beginners (Bangla)”

কোথায় কাজে লাগে:

  • ডেটা এন্ট্রি কাজ
  • অফিস সহকারী পদে
  • ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে

Microsoft Office (Word, Excel, PowerPoint)

ফ্রেশারদের জন্য সবচেয়ে দরকারি স্কিলগুলোর মধ্যে Microsoft Office অন্যতম। প্রায় সব ধরনের চাকরিতে এই সফটওয়্যারগুলো জানা থাকা প্রয়োজন।

Word দিয়ে রিপোর্ট লেখা ও চিঠিপত্র টাইপ করা হয়, যা অফিস ও একাডেমিক কাজে লাগে। Excel ব্যবহার হয় হিসাব রাখা ও চার্ট তৈরিতে, যা ব্যাংক, হাসপাতাল এবং ফ্রিল্যান্স কাজের জন্য গুরুত্বপূর্ণ। PowerPoint দিয়ে স্লাইড তৈরি ও প্রেজেন্টেশন দেওয়া হয়, যা বিশ্ববিদ্যালয় ও অফিসে প্রয়োজনীয়।

শেখার লিংক: Learn Microsoft Office Free

কোথায় কাজে লাগে

  • কর্পোরেট অফিস ও ব্যাক অফিসের কাজ
  •  এক্সেল শিটে হিসাব বা রিপোর্ট তৈরি
  • গৃহশিক্ষক হিসেবে প্রেজেন্টেশন বানানো
  •  রিমোট অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ

টিপস:

Excel-এর ফর্মুলা, Word-এর ফরমেটিং, আর PowerPoint-এর ডিজাইন টেমপ্লেট এই তিনটা ভালো করে শিখলেই বেশিরভাগ চাকরিতে আত্মবিশ্বাস নিয়ে আবেদন করতে পারো।

আরও পড়ুন:

 job market ২০২৫: কোন স্কিলের চাহিদা বেশি?

[ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং এর ১০ টি সহজ কাজ সমূহ | The Daily Corporate] 

ফ্রেশারদের জন্য দরকারি স্কিল ও কাজের ক্ষেত্র

            স্কিল         কেন দরকার  কোথায় কাজে লাগে
Microsoft Officeসব অফিস ও অনলাইন কাজে ব্যবহৃতকর্পোরেট, ব্যাক অফিস, শিক্ষকতা
বাংলা ও ইংরেজি টাইপিংডেটা এন্ট্রি, ব্লগ লেখা, ফর্ম পূরণফ্রিল্যান্সিং, অফিস, প্রেজেন্টেশন
Canva (গ্রাফিক ডিজাইন)সোশ্যাল মিডিয়া ও ব্র্যান্ডিং ডিজাইনফ্রিল্যান্স, মার্কেটিং, ইউটিউব
কনটেন্ট রাইটিংব্লগ, আর্টিকেল, রিভিউ, এসইও কনটেন্টFiverr, নিজের ওয়েবসাইট
ভিডিও এডিটিং (CapCut/InShot)ইউটিউব, Facebook, রিল বা শর্টস বানাতেফ্রিল্যান্স, ইউটিউব, সোশ্যাল মিডিয়া

যোগাযোগ দক্ষতা (Communication Skills)

চাকরি হোক বা ফ্রিল্যান্সিং, সব জায়গায় নিজের ভাব প্রকাশ করতে জানতে হয়। ইংরেজি বা বাংলায় স্পষ্টভাবে কথা বলা, সুন্দরভাবে লিখে বোঝাতে পারা—এটাই ভালো কমিউনিকেশন।

ভালো যোগাযোগ দক্ষতা মানে:

১. ইন্টারভিউতে নিজেকে আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন

২. প্রফেশনাল ইমেইল লেখা

৩. টিমওয়ার্কে সুসম্পর্ক বজায় রাখা

৪. ক্লায়েন্টদের প্রশ্নের পরিষ্কার উত্তর দেওয়া

শেখার উৎস:

  • YouTube: “Communication Skills Bangla”

কোর্স: Coursera, Udemy

বিশেষ প্রয়োজন:

  • চাকরির ইন্টারভিউ
  • ক্লায়েন্টের সঙ্গে মেসেজিং
  • প্রেজেন্টেশন বা সেলস

কনটেন্ট রাইটিং (Content Writing)

যারা সুন্দরভাবে লিখতে পারে, তাদের জন্য এটি সেরা ফ্রিল্যান্সিং স্কিল। অনেক প্রতিষ্ঠান ব্লগ, ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়ার জন্য লেখক খোঁজে।

রাইটিংয়ের ধরন:

১. প্রোডাক্ট রিভিউ:

২. আর্টিকেল ব্লগ

৩. সোশ্যাল মিডিয়া কনটেন্ট

৪. SEO Writing (সার্চে র‍্যাংক করার মতো লেখা)

শেখার লিংক:

ফ্রেশারদের উপকার:

  • ঘরে বসে আয় করা যায়
  • লেখালেখির অভ্যাস তৈরি হয়
  • নিজের ব্লগ বা পোর্টফোলিও তৈরি করা যায়

Canva বা Basic Graphic Design

Canva এখন সবচেয়ে সহজ গ্রাফিক ডিজাইন টুল। কোডিং বা অ্যাডোবি সফটওয়্যার না জানলেও Canva দিয়ে পোস্টার, ব্যানার, থাম্বনেইল, সিভি ডিজাইন করা যায়।

যেসব ডিজাইন ফ্রেশাররা সহজে করতে পারে:

১. Facebook/Instagram Post

২. YouTube Thumbnail

৩. Simple CV Design

৪. Freelance Logo Design

শেখার লিংক:

  • Canva Design School
  • YouTube: “Canva Design Bangla Tutorial”

কোথায় কাজে লাগে:

  • নিজের ব্র্যান্ড তৈরিতে
  • সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে
  • Fiverr বা Freelancer-এ গিগ তৈরি করতে

ভিডিও এডিটিং

ভিডিও এখন অনলাইনে সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট। অনেক ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভিডিও এডিটরের খোঁজে থাকেন।

ফ্রেশারদের জন্য সহজ টুলস:

১. CapCut Desktop

২. Filmora, DaVinci Resolve (PC)

কাজে লাগবে:

  • নিজের ইউটিউব ভিডিও বানাতে
  • অন্যের ভিডিও এডিট করে আয় করতে
  • Fiverr/Upwork-এ গিগ দিয়ে আয় করতে

 অনলাইন মার্কেটপ্লেস বোঝা

শুধু স্কিল থাকলেই হবে না, জানতে হবে কোথায় সেই স্কিল ব্যবহার করে আয় করা যায়। এজন্য ফ্রেশারদের শিখতে হবে Fiverr, Freelancer, Upwork-এর প্রোফাইল তৈরি, গিগ লেখা, কমিউনিকেশন করা ইত্যাদি।

শেখার প্ল্যাটফর্ম:

  • YouTube: “Fiverr গিগ তৈরি করা”
  • Facebook Freelancing গ্রুপ

ফ্রেশারদের জন্য সেরা সুযোগ:

  • কোনো ইনভেস্ট ছাড়া আয় শুরু
  • ঘরে বসে ইনকাম
  • নিজের সময় অনুযায়ী কাজ করা

ইংরেজি ভাষায় দক্ষতা

ইংরেজি জানা থাকলে আপনি শুধু দেশেই নয়, সারা বিশ্বে ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে পারবেন। এখন অনেক মার্কেটপ্লেসে ইংরেজিতে কথা বলার ও লেখার প্রয়োজন হয়।

প্র্যাকটিস করার উপায়:

১. প্রতিদিন ৫টি নতুন শব্দ মুখস্ত

২. ছোট ছোট ইংরেজি বাক্য লেখা

৩. Duolingo, BBC Learning App

কোথায় কাজে লাগে:

  • Freelancing Interview
  • Customer Support Job
  • Email Writing & Client Communication

উপসংহার

একজন ফ্রেশার যখন বাস্তব দক্ষতা অর্জনের চেষ্টা করে, তখন তার ক্যারিয়ারের পথ অনেকটা সহজ হয়ে যায়। শুধু পড়াশোনার বই বা GPA নয়, সময়ের চাহিদা অনুযায়ী নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যদি টাইপিং শেখো, Canva তে ডিজাইন করো, কনটেন্ট লেখো কিংবা ভিডিও এডিটিং করো প্রত্যেকটি স্কিলেই আছে উপার্জনের সুযোগ।

ফ্রেশার হিসেবে এখনই সময় নিজের শক্তি খুঁজে বের করার, শেখার শুরু করার, আর ধীরে ধীরে আয় এবং ক্যারিয়ার গড়ার। একদিনে সব শেখা সম্ভব না, কিন্তু প্রতিদিন এক ধাপ এগিয়ে গেলে এক মাস পরেই তুমি অনেক দূরে থাকতে পারো!

সাধারণ প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন ১: একদম ফ্রেশার হলে কোন স্কিল দিয়ে শুরু করব?

উত্তর: একদম শুরুতে টাইপিং, Microsoft Office (বিশেষ করে Excel), ও Basic Communication শেখা ভালো। এগুলো প্রায় সব চাকরি ও ফ্রিল্যান্সিং কাজে লাগে।

প্রশ্ন ২: আমি কম্পিউটার জানি না, তাও কি অনলাইন আয় করতে পারব?

উত্তর: হ্যাঁ, পারবে। Canva, Mobile Video Editing (CapCut, InShot), ও Voice Over স্কিলগুলো মোবাইল দিয়েও শেখা যায়। এছাড়া টাইপিং শেখা খুব সহজ এবং দরকারি।

প্রশ্ন ৩: ফ্রেশারদের জন্য কোন ফ্রিল্যান্সিং সাইট ভালো?

উত্তর: ফ্রেশারদের জন্য Fiverr, Freelancer, PeoplePerHour ও Microworkers ভালো। কারণ এখানে ছোট ছোট কাজ দিয়ে শুরু করা যায়।

প্রশ্ন ৪: ইংরেজি না জানলে কি ফ্রিল্যান্সিং করা যাবে না?

উত্তর: অনেক কাজ বাংলায় বা অল্প ইংরেজিতে করা যায়, যেমন: Data Entry, Canva Design, কনটেন্ট রাইটিং (বাংলায়)। তবে ধীরে ধীরে ইংরেজি শেখা ভালো, কারণ বড় ক্লপ্রশ্ন ৫: শেখার জন্য ফ্রেশারদের

প্রশ্ন ৫: শেখার জন্য ফ্রেশারদের ফ্রি রিসোর্স কী কী?

উত্তর:

  1. YouTube (Bangla Tutorial)
  1. Coursera Free Courses
  1. TypingClub (টাইপিং শেখার জন্য)
  1. Canva Design School
  1. Duolingo (ইংরেজি শেখার জন্য)

প্রশ্ন ৬: কনটেন্ট রাইটিং শিখে কত দিনে আয় শুরু করা যায়?

উত্তর: নিয়মিত অভ্যাস ও ১০–১৫টি ভালো কনটেন্ট লিখে Fiverr বা Textbroker-এ কাজ শুরু করা যায়। সাধারণভাবে ২–৪ সপ্তাহে গিগ র‍্যাঙ্ক করলে আয় সম্ভব।

প্রশ্ন ৭: আমি সিভি বানাতে পারি না, কীভাবে করব?

উত্তর: Canva দিয়ে সহজে প্রফেশনাল সিভি বানানো যায়। শুধু নিজের তথ্য বসালেই হবে। YouTube-এ “Canva CV Tutorial Bangla” লিখে সার্চ করলেই শিখে যাবে।

তথ্যসূত্র

1.ফ্রেশারদের জন্য কোন স্কিলের চাহিদা বেশি? – The Daily Corporate

2. ক্যারিয়ার শুরুতে হতাশা কাটিয়ে উঠে সফলতার পথ – The Daily Corporate

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article

কারখানা পুনরায় চালু ও কর্মসংস্থান সৃষ্টিতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

ঢাকা, ২৪ মে ২০২৬ — দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক দেশের বন্ধ হয়ে যাওয়া শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু, রপ্তানি কার্যক্রমে গতি আনা এবং বেকার জনগোষ্ঠীর জন্য...

আইএফআইসি ব্যাংক ও ল্যাবএইড গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা, ২০ মে ২০২৬ — দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে আইএফআইসি ব্যাংক পিএলসি এবং দেশের অন্যতম...

ব্যস্ত না, কার্যকর হোন, উদ্যোক্তাদের সময় ব্যবস্থাপনা

লিখেছেনঃ মালিহা মেহেজাবিন বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়িক বিশ্বে একজন উদ্যোক্তার সবচেয়ে মূল্যবান সম্পদ শুধু মূলধন, মানবসম্পদ বা প্রযুক্তি নয়; বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো সময়। অর্থ...

ব্যবসায় ব্যর্থতার প্রধান কারণগুলো কী?

লেখকঃ আরেফিন রানা পিয়াস বর্তমান সময়ে ব্যবসা ও উদ্যোক্তা কার্যক্রম বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রতিদিন অনেক মানুষ নতুন ব্যবসা শুরু করলেও বাস্তবে...