spot_imgspot_imgspot_imgspot_img

বিসিবি সভাপতির উপস্থিতিতে বিডিক্রিকটাইমের ১০ মিলিয়ন অনুসারী পূর্তি, দায়িত্বশীল ক্রিকেট সাংবাদিকতার আহ্বান

spot_imgspot_imgspot_imgspot_img

ডিজিটাল ক্রীড়া সাংবাদিকতায় এক অনন্য মাইলফলক অর্জন করায় বিডিক্রিকটাইমের আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হলো বিশেষ উদযাপন অনুষ্ঠান। অফিসিয়াল প্ল্যাটফর্মে এক কোটি অনুসারী পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের ক্রিকেট অঙ্গনের শীর্ষ ব্যক্তিত্বদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ক্রিকেটের তিনজন প্রভাবশালী ব্যক্তিত্বের উপস্থিতিতে বিডিক্রিকটাইমের এই সাফল্য ঘটা করে উদযাপিত হয়।

 বিসিবি সভাপতির হাতে তুলে দেওয়া হচ্ছে স্মারক উপহার।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম এখন ক্রিকেট বোঝার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। তিনি বলেন, ‘১০ মিলিয়ন অনুসারী মানে ১০ মিলিয়ন মানুষের ওপর প্রভাব। তাই এই প্ল্যাটফর্মকে আরও দায়িত্বশীল হতে হবে।’ তিনি ইতিবাচক ক্রিকেট সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে বিডিক্রিকটাইমের ভূমিকার প্রশংসা করেন।

বুলবুল আরও বলেন, শুধু জাতীয় দলের সাফল্য নয়, জেলা পর্যায়ের ক্রিকেট, বয়সভিত্তিক ক্রিকেট এবং নারী ক্রিকেটের অগ্রগতি নিয়মিত তুলে ধরার আহ্বান জানান তিনি। তাঁর মতে, এভাবেই দেশের ক্রিকেটের সামগ্রিক চিত্র মানুষের সামনে উপস্থাপন করা সম্ভব।

 সাবেক ৩ অধিনায়ককে নিয়ে মাইলফলক স্পর্শ উদযাপন বিডিক্রিকটাইমের।

খালেদ মাসুদ পাইলট তার বক্তব্যে বলেন, ‘বিডিক্রিকটাইমের সবচেয়ে বড় শক্তি হচ্ছে পজিটিভ নিউজ।’ তিনি উল্লেখ করেন, এই প্ল্যাটফর্ম মানুষের কাছে দ্রুত ও সহজভাবে ক্রিকেটসংক্রান্ত তথ্য পৌঁছে দিচ্ছে, যা ডিজিটাল মিডিয়ার বড় সাফল্য।

অনুষ্ঠানে বিডিক্রিকটাইমের সাংবাদিকদের অবদানের স্বীকৃতি হিসেবে তাদের হাতে প্রশংসাপত্র তুলে দেন বিসিবি সভাপতি ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। এ সময় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও বিডিক্রিকটাইম পরিবারকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন।

অতিথিদের সাথে বিডিক্রিকটাইমের কর্মীরা।

বিডিক্রিকটাইমের প্রতিষ্ঠাতা ও এডিটর ইন চিফ মো. জাবেদ আলী বলেন, ‘এই অর্জন একার নয়, পুরো টিম ও পাঠক-দর্শকদের।’ তিনি বলেন, ক্রিকেটকে সঠিকভাবে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

বাসাবাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা! মাগুরায় আজব কাণ্ড

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৬: মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার বিল পেয়েছেন মাগুরার এক আবাসিক গ্রাহক। মাগুরা...

সংযোগ, এআই ও ডিজিটাল ব্যাংকিংয়ে বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে ভিয়ন

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল অবকাঠামো, কানেক্টিভিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করেছে বৈশ্বিক প্রযুক্তি...

লাইসেন্স ছাড়া ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া অনলাইন পেমেন্ট সেবা পরিচালনার অভিযোগে ২২টি পেমেন্ট প্ল্যাটফর্মকে অবৈধ হিসেবে চিহ্নিত করে সতর্কবার্তা...

বাংলাকিউআরে টাকা কেটে লেনদেন ব্যর্থ হলে ৩০ মিনিটের মধ্যে ফেরত

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬: বাংলাকিউআর-এর মাধ্যমে পণ্য ও সেবা কেনাবেচায় কোনো লেনদেন নিয়ে বিরোধ তৈরি হলে তা দ্রুত নিষ্পত্তির জন্য নতুন নির্দেশনা...