spot_imgspot_imgspot_imgspot_img

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

spot_imgspot_imgspot_imgspot_img

ঢাকা: ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকার। এবার ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

শনিবার (১২ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি এবং ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছে।

চলতি বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশের ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয় অংশ নেয়। নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৪৫ হাজার ৪১ জন, যার মধ্যে ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।

মন্ত্রণালয়ের পরিকল্পনা ছিল মোট ৮২ হাজার ৫০০টি বৃত্তি প্রদান করা। এর মধ্যে ৩৩ হাজার ট্যালেন্টপুল এবং ৪৯ হাজার ৫০০টি সাধারণ বৃত্তি রাখার লক্ষ্য নির্ধারণ করা হলেও চূড়ান্ত ফলাফলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ২৪৬ জন।

পরিসংখ্যান অনুযায়ী, ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ২৬ হাজার ৩৭৫ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ৬ হাজার ৫৯০ জন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৬ হাজার ৪২০ জন সরকারি এবং ৯ হাজার ৮৬১ জন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

এবারের বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৫ হাজার ৮৯২ জন ছেলে এবং ৪৩ হাজার ৩৫৪ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।

শিক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও আইপিইএমআইএস (IPEMIS) পোর্টালে রোল নম্বর, জেলা ও উপজেলা নির্বাচন করে ফলাফল দেখা যাবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন, কৃতিত্বের স্বীকৃতি দেওয়া এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ আরও বৃদ্ধি করা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

তুরস্কের আন্তর্জাতিক এনজিও মেলা ২০২৬-এ বাংলাদেশের মাস্তুল ফাউন্ডেশন

ইস্তাম্বুল, তুরস্ক | ২৫ নভেম্বর ২০২৬: তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছে চার দিনব্যাপী ৫ম আন্তর্জাতিক এনজিও মেলা ২০২৬ (5th International NGO Fair 2026)। ২৫ থেকে...

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাবে ৬,৩০০ টাকার ব্যবধান

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন মালিকপক্ষ। অন্যদিকে, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা। দুই পক্ষের প্রস্তাবের...

আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপকে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে সরকার

নতুন ব্যবসার আইডিয়া আছে, কিন্তু অর্থের অভাবে এগোতে পারছেন না? প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের জন্য এমন একটি সুযোগ তৈরি করেছে সরকার। নতুন নীতিমালার আওতায় স্টার্টআপগুলোকে ১...

৩০ হাজার এসএসসি জিপিএ-৫ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার, ৯০০ কোটি টাকার নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক | দ্য ডেইলি করপোরেট মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে প্রায় ৯০০ কোটি টাকার নতুন উদ্যোগ নেওয়ার...