spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

New Customer না Loyal Buyer? বিজনেস গ্রোথের সেরা পথ কোনটা?

লেখকঃ নিশি আক্তার 

বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক সফলতার জন্য শুধু নতুন কাস্টমার আনা যথেষ্ট নয়, বরং পুরাতন কাস্টমারদের ধরে রাখাও সমান, বরং অনেক ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন, যত বেশি নতুন কাস্টমার আসবে, ততই ব্যবসা বাড়বে। কিন্তু বাস্তবে দেখা যায়, পুরোনো কাস্টমাররা শুধু নিয়মিত কেনাকাটা করেন না, বরং নতুনদের রেফারও করেন। গবেষণায় দেখা গেছে, একজন আগের কাস্টমারকে ধরে রাখা একজন নতুন কাস্টমার আনার তুলনায় অনেক কম খরচে হয় এবং তারা বেশি আস্থাশীল হয়। তাই আজকের আলোচনার বিষয় কাস্টমার Retention বেশি জরুরি, নাকি Acquisition?

কাস্টমার Acquisition কী?

  • নতুন ক্রেতা খোঁজা ও আকর্ষণ করাই হচ্ছে কাস্টমার Acquisition.
  • বিজ্ঞাপন, ডিসকাউন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SEO এসব কৌশল ব্যবহৃত হয়।
  • ব্র্যান্ড সচেতনতা বাড়াতে কার্যকর।

উদাহরণ:

Daraz নতুন ইউজারদের জন্য প্রথম অর্ডারে ডিসকাউন্ট দেয় – এটি Acquisition কৌশল।

কাস্টমার Retention কী?

  • আগের কাস্টমারদের পুনরায় কেনার জন্য আগ্রহী করে তোলা।
  • ভালো সার্ভিস, লয়ালটি প্রোগ্রাম, পার্সোনালাইজড অফার ইত্যাদি Retention-এর কৌশল।
  • কাস্টমারের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলে।

উদাহরণ:

bKash পুরাতন ইউজারদের জন্য ক্যাশব্যাক অফার চালু করে – এটি Retention কৌশল।

Retention বনাম Acquisition তুলনামূলক বিশ্লেষণ

            বিষয়       Acquisition         Retentior
লক্ষ্য নতুন কাস্টমার আনাপুরাতন কাস্টমার ধরে রাখা 
ব্যয় তুলনামূলক বেশি তুলনামূলক কম 
ফলাফল দ্রুত বিক্রি বাড়ায় দীর্ঘমেয়াদি লাভ আনে
আস্থার মাত্রা কম বেশি 
গ্রাহক সম্পর্ক শুরু হয় মজবুত হয় 

কেন Retention আরও গুরুত্বপূর্ণ?

একাধিক গবেষণার মতে

  • ৫% Retention বাড়ালে প্রায় ২৫%-৯৫% লাভ বেড়ে যায়।

 কারণ, আগের কাস্টমাররা বারবার কিনলে বিক্রির খরচ কমে যায় এবং লাভ বেশি হয়।

  •  পুরাতন কাস্টমার নতুনদের তুলনায় ৬৭% বেশি খরচ করতে প্রস্তুত থাকে।

 তারা ব্র্যান্ডে ভরসা রাখে, তাই নতুন অফার বা দামী পণ্যেও বিনা দ্বিধায় অর্থ ব্যয় করে।

  • Retention কাস্টমারের ব্র্যান্ডে আস্থা তৈরি করে।

 ফলে তারা শুধু নিজেই ফিরে আসে না, অন্যদেরও রেফার করে, যা অর্গানিক মার্কেটিংয়ের কাজ করে।

কখন Acquisition গুরুত্বপূর্ণ?

  • নতুন ব্র্যান্ড বা স্টার্টআপ হলে
  • নতুন মার্কেটে প্রবেশ করলে
  • মৌসুমভিত্তিক প্রচারণার সময়
  • বিশেষ ক্যাম্পেইনের জন্য

তবে শুধু Acquisition করলে ব্যবসা টিকবে না, কারণ নতুন কাস্টমার আনতে ৫ গুণ বেশি খরচ হয়।

আরও পড়ুন: কাস্টমার Retention না Acquisition – কোনটা বেশি দরকার?

স্মার্ট ব্যবসা কীভাবে করে?

  • স্মার্ট বা সফল ব্যবসাগুলো কেবল নতুন কাস্টমার আনাতেই মনোযোগ দেয় না, বরং তারা বুঝে—পুরাতন কাস্টমারদের ধরে রাখাই দীর্ঘমেয়াদে সবচেয়ে লাভজনক বিনিয়োগ। তাই তারা Customer Retention-কে বেশি অগ্রাধিকার দেয়, যদিও Acquisition-ও একদম বাদ দেয় না।
  •  তারা জানে, একজন খুশি ও সন্তুষ্ট কাস্টমার শুধু নিজেরাই বারবার পণ্য/সেবা কেনে না, বরং তারা বন্ধু-বান্ধব, পরিবারের মধ্যেও ব্র্যান্ডের সুনাম ছড়িয়ে দেয়—যাকে বলা হয় “word of mouth marketing”। এটা কিন্তু একেবারে ফ্রি অথচ শক্তিশালী মার্কেটিং টুল।
  • স্মার্ট ব্র্যান্ডগুলো কাস্টমারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়তে সচেষ্ট হয়। তারা কাস্টমারের ফিডব্যাক শোনে সমস্যা দ্রুত সমাধান করে এবং মাঝে মাঝে ব্যক্তিগত শুভেচ্ছা, ডিসকাউন্ট বা রিওয়ার্ড দিয়ে গ্রাহকদের স্পেশাল অনুভব করায়।
  • এছাড়াও তারা চেষ্টা করে কাস্টমার এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতাকে এমনভাবে উন্নত করতে, যাতে কাস্টমাররা নিজের থেকেই Loyalty তৈরি করে এবং অন্যদের বলেও এই ব্র্যান্ড ব্যবহার করতে।
  •  সবমিলিয়ে, স্মার্ট ব্যবসার মূলমন্ত্র হলো—

নতুনদের আনো, কিন্তু পুরাতনদের কখনো ভুলে যেও না।”

কারণ, পুরাতন কাস্টমারই ব্যবসার আসল ভিত্তি

উপসংহার

নতুন কাস্টমার আনতে Acquisition জরুরি, কিন্তু ব্যবসা টিকিয়ে রাখতে ও লাভ বাড়াতে Retention-ই আসল হাতিয়ার। সঠিক ভারসাম্য রক্ষা করে যদি দুটোকেই ব্যবহার করা যায়, তবে ব্যবসার অগ্রগতি নিশ্চিত হয়।

একজন কাস্টমার যখন বারবার ফিরে আসে, তখন সেই কাস্টমার শুধু পণ্য কেনেন না তিনি ব্র্যান্ডের দূত হয়ে ওঠেন।

Retention মানে হলো একটি সম্পর্ক গড়ে তোলা, যা সময়ের সাথে আরও শক্তিশালী হয়।

আর

 Acquisition হলো সেই সম্পর্ক শুরুর প্রথম ধাপ।

তাই 

স্মার্ট ব্যবসায়িক কৌশল হলো নতুনদের আকর্ষণ করা এবং পুরাতনদের ধরে রাখা এই দুইয়ের মিলিত প্রয়াসেই আসে টেকসই সাফল্য।

শেষ পর্যন্ত, যারা কাস্টমারকে গুরুত্ব দেয়, তারাই টিকে থাকে বাজারে।

প্রশ্ন ও উওর

১. Retention মানেই দীর্ঘমেয়াদি লাভ

উওর: একজন পুরাতন কাস্টমারকে ধরে রাখতে পারলে বারবার বিক্রির সুযোগ তৈরি হয়। গবেষণায় বলা হয়েছে, মাত্র ৫% Retention বাড়ালেই ব্যবসায় ২৫% থেকে ৯৫% পর্যন্ত লাভ বেড়ে যেতে পারে। এটি প্রমাণ করে যে, পুরাতন কাস্টমার ধরে রাখাই ব্যবসার টেকসই বৃদ্ধির মূল চাবিকাঠি।

২. Acquisition বেশি খরচসাপেক্ষ

উওর: নতুন কাস্টমার আনতে বিজ্ঞাপন, প্রচারণা ও অফার চালাতে হয়, যা অনেক ব্যয়বহুল। পরিসংখ্যানে দেখা গেছে, একজন নতুন কাস্টমার পেতে যা খরচ হয়, একজন পুরাতন কাস্টমার ধরে রাখতে তার এক-পঞ্চমাংশ খরচেই সম্ভব। তাই শুধু Acquisition-এর উপর নির্ভরশীল হলে লাভ কমে যেতে পারে।

৩. Retention কাস্টমারের আস্থা তৈরি করে

উওর: যারা বারবার একই ব্র্যান্ড থেকে পণ্য বা সেবা নেয়, তারা ব্র্যান্ডের প্রতি একধরনের বিশ্বাস গড়ে তোলে। এই আস্থাই একজন কাস্টমারকে লয়াল করে তোলে এবং তারা অন্যদেরও ব্র্যান্ডটির সুপারিশ করে। এতে নতুন কাস্টমার আসা সহজ হয় এবং বিশ্বাসযোগ্যতা তৈরি হয়।

৪. Acquisition দরকার হয় শুরুতে

উওর: যখন একটি নতুন ব্যবসা শুরু হয় বা নতুন প্রোডাক্ট লঞ্চ করা হয়, তখন প্রথমে মার্কেট ধরতে হলে Acquisition দরকার। মানুষকে ব্র্যান্ড চিনাতে ও ট্রায়াল নিতে উদ্বুদ্ধ করতেই নতুন কাস্টমার আনতে হয়। তাই শুরুতে Acquisition অপরিহার্য।

৫. Retention কাস্টমার বেশি খরচ করে

উওর: একজন পুরাতন কাস্টমার কোম্পানির অফার ও পণ্য সম্পর্কে জানে, তাই সে বারবার অর্ডার দেয়। অনেক সময় তারা নতুন প্রোডাক্ট ট্রাই করতেও আগ্রহী হয়। পরিসংখ্যানে দেখা গেছে, পুরাতন কাস্টমাররা নতুন কাস্টমারের তুলনায় ৬৭% বেশি খরচ করে।

 ৬. Acquisition দরকার হয় মার্কেট এক্সপানশনের জন্য

উওর: যখন কোম্পানি নতুন শহর, দেশ বা বয়সভিত্তিক গ্রুপে প্রবেশ করতে চায়, তখন Acquisition দরকার। এর মাধ্যমে নতুন গ্রাহক যুক্ত হয় এবং ব্র্যান্ডের গ্রোথ বাড়ে। তাই এক্সপানশন বা ক্যাম্পেইনের সময় Acquisition অপরিহার্য।

 ৭. Retention-এর মাধ্যমে ব্র্যান্ড লয়ালটি তৈরি হয়

উওর: সন্তুষ্ট কাস্টমাররা শুধু ফিরে আসে না, তারা ব্র্যান্ড অ্যাম্বাসাডরের মতো কাজ করে। তাদের কাছ থেকে পাওয়া রিভিউ, ফিডব্যাক ও রেফারেল নতুন কাস্টমার আনতেও সাহায্য করে। তাই একটি ব্র্যান্ডের মান বজায় রাখতে ও কমিউনিটি তৈরি করতে Retention অত্যন্ত কার্যকর।

 ৮. স্মার্ট ব্র্যান্ড দুটি কৌশলই ব্যবহার করে

উওর: বড় কোম্পানিগুলো শুধু Retention বা Acquisition-এর উপর নির্ভর করে না। তারা শুরুতে Acquisition দিয়ে কাস্টমার আনে, পরে Retention কৌশল দিয়ে তাদের ধরে রাখে। যেমন loyalty program, কাস্টমার কেয়ার, exclusive অফার ইত্যাদি দিয়ে তারা দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি করে।

তথ্যসূত্র

1. The Daily Corporate – কাস্টমার Retention না Acquisition – কোনটা বেশি দরকার?

2. Harvard Business Review – Customer Acquisition vs Reten

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img

Latest article

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের এমডি ও সিইও হলেন শেখ রকিবুল করিম

লেখকঃ নিশি আক্তার  ঢাকা ২২ জানুয়ারি ২০২৬ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ)-এর অনুমোদনক্রমে শেখ রকিবুল করিম, এফসিএ (FCA), গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর...

উদ্যোক্তা ও কর্মসংস্থান বাড়াতে সিলেটে ব্যাংক এশিয়ার উদ্যোগ

লেখকঃ নুজহাত জাহান নিহান সিলেটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি শুরু করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় আয়োজিত...

বাংলাদেশ বিমানবাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ

লেখকঃ নিশি আক্তার  বাংলাদেশ বিমানবাহিনী ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, লিগ্যাল, মিটিওরলজি এবং শিক্ষা (পদার্থ বিজ্ঞান) শাখায় অফিসার ক্যাডেট হিসেবে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা...

দেশের বাজারে জনপ্রিয়তা পাচ্ছে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্ট

স্বল্প সময়ে অধিক দৃঢ়তা অর্জনের সক্ষমতার কারণে আধুনিক নির্মাণ ব্যবস্থায় এই বিশেষ ধরনের সিমেন্টের ব্যবহার বাড়ছে। বিশেষ করে ফাউন্ডেশন, কলাম, বীম ও ছাদ ঢালাইয়ের...