spot_imgspot_imgspot_imgspot_img

গৃহঋণের ঊর্ধ্বসীমা ৪ কোটি টাকা নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

লেখকঃ ফারহানা হুসাইন 

বর্তমান বাজারে আবাসন/রিয়েল এস্টেট খাতে নির্মাণসামগ্রীর উচ্চমূল্য এবং আবাসন খাতে গতি ফেরানোর লক্ষ্যে, গৃহঋণের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪ কোটি টাকা পর্যন্ত করেছে বাংলাদেশ ব্যাংক। গত বুধবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ঋণগ্রহীতার নিট আয় ও মাসিক কিস্তি পরিশোধের সক্ষমতা বিবেচনায় নিয়ে ব্যাংকগুলো এখন সর্বোচ্চ ৪ কোটি টাকা পর্যন্ত গৃহঋণ দিতে পারবে।

তবে গৃহঋণের এই নতুন সীমা সব ব্যাংকের জন্য সমানভাবে প্রযোজ্য হবে না। সংশোধিত প্রুডেনশিয়াল রেগুলেশন ২৩ অনুযায়ী :

➡ যেসব ব্যাংকের গৃহঋণে খেলাপি ঋণের হার ≤ ৫% → সর্বোচ্চ ৪ কোটি টাকা
খেলাপি ঋণের হার ৫–১০% → সর্বোচ্চ ৩ কোটি টাকা
খেলাপি ঋণের হার > ১০% → সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত গৃহঋণ প্রদান করতে পারবে। 

তবে গৃহঋণের সর্বোচ্চ সীমা বাড়ানো হলেও ঋণ–মূলধন (Debt–Equity) অনুপাত অপরিবর্তিত রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঋণ–মূলধনের অনুপাত আগের মতোই ৭০:৩০ থাকবে। অর্থাৎ, কোনো সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে ঋণগ্রহীতাকে মোট মূল্যের কমপক্ষে ৩০ শতাংশ নিজস্ব অর্থায়নে যোগান দিতে হবে এবং বাকি ৭০ শতাংশ অর্থ ব্যাংক থেকে গৃহঋণ হিসেবে নেওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংক এই নতুন নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৫ অনুযায়ী জারি করেছে, যা ২০০৪ এবং ২০১৯ সালে জারি করা পুরনো সার্কুলারগুলোকে প্রতিস্থাপন করবে। তবে ভোক্তা ঋণসংক্রান্ত অন্যান্য নিয়ম ও শর্তাবলী আগের মতোই বহাল থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের মাধ্যমে একদিকে যেমন আবাসন খাতে বিনিয়োগ ও চাহিদা বাড়বে, অন্যদিকে তেমনি অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ঋণ বিতরণ নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাম্প্রতিক সময়ে উচ্চ মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির কারণে আবাসন খাত কিছুটা চাপের মুখে পড়েছে। নতুন ঋণসীমা সেই চাপ কাটাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।   

আরো পড়ুনঃ 

তথ্যসূত্র-

https://www.bb.org.bd

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

মুন্সীগঞ্জে ১১০ কক্ষের সমন্বিত প্রবীণ নিবাস গড়ছে অ্যাক্রো মেডিকেল

ঢাকা: দেশে প্রবীণ স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে মুন্সীগঞ্জে ১১০ কক্ষবিশিষ্ট একটি সমন্বিত প্যালিয়েটিভ কেয়ার রেসিডেনশিয়াল ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নিয়েছে অ্যাক্রো মেডিকেল লিমিটেড। এ লক্ষ্যে প্রকল্পটির...

৫০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ, ‘প্রজেক্ট আলো’ উদ্বোধন করলো সুখী

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ৮ জুলাই ২০২৬: ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম সুখী (Shukhee) একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করেছে। প্রতিষ্ঠানটি ৫০ লাখ ব্যবহারকারীর (৫ মিলিয়ন)...

উৎসবমুখর আয়োজনে ড্রেক্সেল ইন্টারন্যাশনাল স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

রাজধানীর বনশ্রীতে অবস্থিত ড্রেক্সেল ইন্টারন্যাশনাল স্কুলে প্রি-স্কুল ও আইজিসিএসই (IGCSE) শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে...

১০ টাকার পার্সেল, ৪৮ ঘণ্টার ডেলিভারি: কুরিয়ার বাজারে কি নতুন ঝড় তুলছে ডাক বিভাগ?

নিজস্ব প্রতিবেদকঢাকা, ০৪ জুলাই ২০২৬: বাংলাদেশ ডাক বিভাগের আধুনিকায়নের অংশ হিসেবে চালু হওয়া নতুন স্পিড পোস্ট পার্সেল সার্ভিস দেশের লজিস্টিকস ও ই-কমার্স খাতে নতুন...