spot_imgspot_imgspot_imgspot_img

টেকসই কৃষি উন্নয়ন ও কৃষকবান্ধব উদ্যোগ জোরদারে নাবিল গ্রুপ ও সাফ-এর মধ্যে সমঝোতা স্বাক্ষরিত

spot_imgspot_imgspot_imgspot_img

টেকসই কৃষি উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন এবং কৃষকবান্ধব কার্যক্রম জোরদারের লক্ষ্যে দেশের অন্যতম প্রধান শিল্প প্রতিষ্ঠান নাবিল গ্রুপ ও সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ-সাফ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে ১৮ মে বিকেলে রাজশাহীর নাবিল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তুলতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অংশীদারিত্ব দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমঝোতা স্মারকের আওতায় কৃষি গবেষণা, প্রযুক্তি সম্প্রসারণ, কৃষকদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান। পাশাপাশি কৃষিতে উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও টেকসই উৎপাদন ব্যবস্থার উন্নয়নেও বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে।

অনুষ্ঠানে নাবিল গ্রুপের পক্ষে গ্রুপটির ডিরেক্টর ও নাবিল ফিড মিলস লিমিটেডের চেয়ারম্যান ইসরাত জাহান ও সাফ-এর পক্ষে নির্বাহী পরিচালক ফরহাদ জামিল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় অংশগ্রহণকারীরা দেশের কৃষি খাতকে আরও আধুনিক, লাভজনক ও টেকসই করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য নাবিল গ্রুপ দেশের উত্তরাঞ্চলসহ সারাদেশের কৃষি শিল্পকে উজ্জীবিত করতে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে চলেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

৪০০ কোটি টাকার ‘ফান্ড অব ফান্ডস’: বদলে যেতে পারে বাংলাদেশের স্টার্টআপ অর্থায়নের চিত্র

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ১৮ আগস্ট ২০২৬: বাংলাদেশের স্টার্টআপ খাতে স্থানীয় বিনিয়োগ বাড়ানো, দক্ষ ভেঞ্চার ক্যাপিটাল ব্যবস্থাপনা গড়ে তোলা এবং বিদেশি মূলধন আকর্ষণের লক্ষ্য...

একবার নবায়নেই ৫ বছরের ট্রেড লাইসেন্স, আসছে নতুন ব্যবস্থা

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ১৬ আগস্ট ২০২৬: ব্যবসায়ী ও নাগরিকদের জন্য ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন...

বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে লাগবে অন্তত দুই বছর: অর্থমন্ত্রী

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ১৬ আগস্ট ২০২৬: দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট দ্রুত সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির...

যানজট কমাতে ব্যাটারিচালিত রিকশায় কঠোর নিয়ন্ত্রণ চান ব্যবসায়ীরা

ঢাকার যানজট কমাতে ব্যাটারিচালিত রিকশা, স্থানীয়ভাবে ‘টেসলা’ নামে পরিচিত, নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স...