spot_imgspot_imgspot_imgspot_img

ACI Motors-এর নতুন উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস

লেখকঃ নুজহাত জাহান নিহান

বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান ACI Limited-এর অন্যতম বৃহৎ শাখা ACI Motors Ltd.-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিযুক্ত হয়েছেন সুব্রত রঞ্জন দাস। এর আগে তিনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সুব্রত রঞ্জন দাসের পেশাজীবী জীবন শুরু ১৯৯৭ সালে ব্র্যাক (BRAC) থেকে। ১৯৯৯ সালে তিনি ACI Crop Care-এ যোগ দেন এবং ২০০৭ সালে ACI Motors-এর মার্কেটিং অফিসারের দায়িত্বে কাজ শুরু করেন।

তার নেতৃত্বে ACI Motors আজ ACI Limited-এর সবচেয়ে বড় ব্যবসায়িক শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্র্যান্ড যেমন ইয়ামাহা মোটরসাইকেল, সোনালিকা ট্র্যাক্টর, ফোটন ও ইয়ানমার-এর প্রতিনিধিত্ব করছে।

সুব্রত রঞ্জন দাসের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিনিয়োগ পেয়েছে, যার মধ্যে আছে FMO এবং জাপানের Mitsui থেকে ২৩ মিলিয়ন ডলারের বিনিয়োগ, যা ACI Motors-এর জন্য বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রায় ২৬ বছরের অভিজ্ঞতা ও দক্ষতার সঙ্গে তিনি ACI-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য উন্নয়নের পথে এগোচ্ছে।

Source – Linkedin 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সেলফি দিয়েই মিলবে ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ, কিভাবে পাবেন?

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২২ জুলাই ২০২৬: ভুয়া অ্যাকাউন্ট ও পরিচয় জালিয়াতি কমাতে নতুন উদ্যোগ হিসেবে বিনামূল্যে ‘Facebook Verified’ সুবিধা চালু করেছে মেটা। নতুন...

অবকাঠামো ও জ্বালানি খাতে গতি আনতে ১৪,৪১১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২২ জুলাই ২০২৬: দেশের অবকাঠামো, বিদ্যুৎ, স্বাস্থ্য, স্থানীয় সরকার এবং জ্বালানি খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে মোট ১৪ হাজার ৪১১ কোটি...

আন্তর্জাতিক বাণিজ্য গবেষণায় জাতীয় থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে বিএফটিআই: বাণিজ্যমন্ত্রী

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২১ জুলাই ২০২৬: আন্তর্জাতিক বাণিজ্য, বাণিজ্য আইন, অর্থনৈতিক গবেষণা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের কেন্দ্র হিসেবে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)-কে...

লন্ডনে সাইবার হামলা ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারসহ দুজনের সাড়ে ৫ বছরের কারাদণ্ড

ঢাকা, ১৭ জুলাই ২০২৬: লন্ডনের গণপরিবহন সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL)-এর ওপর সংঘটিত বড় ধরনের সাইবার হামলার ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকার থালহা জুবায়ের এবং তার...