spot_imgspot_imgspot_imgspot_img

স্বপ্ন ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

spot_imgspot_imgspot_imgspot_img

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক

ঢাকা, ১৫ জুলাই ২০২৬: দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি তাদের সহযোগী প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডে ৭০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এসিআই লজিস্টিকস দেশের জনপ্রিয় সুপারশপ ব্র্যান্ড স্বপ্ন (Shwapno) পরিচালনা করে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুলাই) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়।

বিনিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে এসিআই লজিস্টিকসের ৭০ লাখ কনভার্টিবল প্রেফারেন্স শেয়ার সাবস্ক্রাইব করবে এসিআই। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য (Face Value) নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা। চলতি বছরের ১৫ অক্টোবরের মধ্যে পুরো বিনিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিনিয়োগের মাধ্যমে এসিআই লজিস্টিকসের মূলধন আরও শক্তিশালী হবে এবং স্বপ্ন ব্র্যান্ডের খুচরা বিক্রয় কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে।

দেশজুড়ে সুপারশপ নেটওয়ার্ক সম্প্রসারণ, আধুনিক রিটেইল অবকাঠামো উন্নয়ন এবং গ্রাহকসেবার মান আরও বাড়াতে এই বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

এসিআই গ্রুপের এই পদক্ষেপ দেশের সংগঠিত খুচরা (Organized Retail) খাতের বিকাশে নতুন গতি আনবে এবং স্বপ্ন দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি কৌশল বাস্তবায়নে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

৭ রোগে আক্রান্ত ৬৫ হাজার রোগীকে এক লাখ টাকা করে সহায়তা দেবে সরকার

ক্যানসার, কিডনি রোগসহ সাত ধরনের জটিল ও দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এককালীন এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে...

৫০ হাজার কৃষককে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের উদ্যোগ ব্র্যাক ব্যাংকের

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ২০ অক্টোবর ২০২৬: ডিজিটাল লেনদেনের ইতিহাস কাজে লাগিয়ে কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতাদের প্রাতিষ্ঠানিক ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক।...

২০২৯ সালের মধ্যে বন্ধ হতে পারে দেশের ২জি মোবাইল নেটওয়ার্ক

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ২০ অক্টোবর ২০২৬: ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে সারা দেশে দ্বিতীয় প্রজন্মের (২জি) মোবাইল নেটওয়ার্ক বন্ধ করার পরিকল্পনা করছে বাংলাদেশ টেলিযোগাযোগ...

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত, একই পরিবারের ৩ জন

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক মা ও তাঁর দুই সন্তান রয়েছেন। এ...