spot_imgspot_imgspot_imgspot_img

বিশ্ব বাত দিবসে আলোকের বিশেষ শিশু স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে সেবা পেল শিশুরা

spot_imgspot_imgspot_imgspot_img

বিশ্ব বাত দিবস উপলক্ষে শিশুদের বাত ও জয়েন্টের সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করেছে আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতিষ্ঠানটির দ্বিতীয় তলায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে শিশু-কিশোরদের জন্য সচেতনতামূলক আলোচনা, বাত ও জয়েন্টের সমস্যা সম্পর্কে প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়।

ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা দেন ডা. ইমনুল ইসলাম ইমন, ডা. মৌসুমী আহমেদ মৌরী, ডা. ইসমাত জাহান ফেরদৌসী ও ডা. রেজওয়ানা রহমান। এ সময় তারা শিশুদের দীর্ঘদিনের জয়েন্টে ব্যথা, ফোলাভাব, সকালে জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, হাঁটাচলায় অসুবিধাসহ বিভিন্ন উপসর্গ সম্পর্কে অভিভাবকদের পরামর্শ দেন। পাশাপাশি এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

ক্যাম্পে অংশ নেওয়া অধিকাংশ রোগী ও অভিভাবক আয়োজনটির প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানান। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং আন্তরিক সেবায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন। একই সঙ্গে আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারের অন্যান্য স্বাস্থ্যসেবার মান ও সেবাদানের অভিজ্ঞতা নিয়েও সন্তোষ জানান তারা।

আলোক কর্তৃপক্ষ জানায়, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরি এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশুদের জয়েন্টে দীর্ঘস্থায়ী ব্যথা, ফোলাভাব কিংবা চলাফেরায় অসুবিধার মতো উপসর্গ অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

কর্তৃপক্ষ আরও জানায়, শিশু ও তাদের পরিবারের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের ঋণসহায়তা পেতে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনায় বাংলাদেশ :অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ১৩ অক্টোবর ২০২৬: বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন মার্কিন ডলারের ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির...

প্রবাসী কার্ডধারীরা রেমিট্যান্সে পাবেন ৩% প্রণোদনা: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ১৩ অক্টোবর ২০২৬: প্রবাসী কার্ড চূড়ান্ত করে বিতরণ করা হলে কার্ডধারী প্রবাসী কর্মীরা দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে ৩% প্রণোদনা পাওয়ার...

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

সম্প্রতি ২১টি ফিনটেক উদ্যোগকে সম্মাননা প্রদানের মাধ্যমে রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৬। মাস্টারকার্ডের...

‘gpay’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু, ডিজিটাল আর্থিক সেবা সহজ করার লক্ষ্য

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ১ অক্টোবর ২০২৬: আর্থিক লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সহজলভ্য করার লক্ষ্য নিয়ে দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডিজিটাল আর্থিক সেবা...